হিমাংশু রায়
সকল পোস্টসমূহ

হিমাংশু রায়
কাফন
শালকুঞ্জের বিপরীতে এম বি এ ডিপার্টমেন্ট তার পাশে একটা ছোট্ট নালা, কিছু ছোটো ছোটো গাছ, হাঁটু ভেজার মত জল।দুপুরবেলা, প্রচন্ড রোদ,গাছের ফাঁক দিয়ে রোদ চুঁইয়ে পড়ছে । দুজন মধ্যবয়সী মহিলা কাঠের বোঝা পায়ের কাছে নিয়ে রাস্তার দিকে তাকিয়ে । চোখ মুখে বয়সের সমান্তরাল দাগ। চুঁইয়ে আসা রোদের আলো, বয়সের দাগ আর বিষন্নতায় ভরা মুখ । বোধন সাইকেল চালিয়ে ঘোরাঘুরি করছিল, রাস্তায় উঠতেই চোখাচোখি হল।দুটি মহিলার মধ্যে একজন বললেন
গল্প৩০ সেপ্টেম্বর, ২০২৪

হিমাংশু রায়
নসিব
অঙ্ক কষে মানুষ পাওয়া যায় না, তবু মানুষ কিন্তু অঙ্কই কষে যায়। সকালবেলা জানালার ধারে বসে সম্ভাবনার অঙ্কগুলো কষতে কষতে ভাবছিল শুভ। এম এস সি পাশ করল দুবছর হল। চাকরি বাকরি এখনো পায় নি, চেষ্টা করে যাচ্ছে। চেষ্টার চক্করে অনেক বন্ধু বান্ধবী দূরে চলে গেছে। একটা সময় পর "চেষ্টা করছি" এই শব্দটা কাঁটার মত বিঁধে। শুভ ও সেই কাঁটা নিয়ে বেঁচে আছে।
গল্প২০ ফেব্রুয়ারী, ২০২৬