দীপক কুমার দাস
কবিতা লেখা যায়
বর্ষা নেমে এলে আমাকে ডেকে দিও তোমার উঠোনে।
কাদা আর একহাঁটু জলে কবিতা লেখা যায়। অজস্র দারিদ্র্য নিয়েও নীতিগত সিদ্ধান্ত বজায় রেখে বেঁচে থাকা যায় তোমাদের মতো। আসলে ঐশ্বর্য ওদের উন্মাদ করে দিয়েছে। চাহিদার খেপামোতে বিবেকহীন।
কবিতা১১ অক্টোবর, ২০২৬