নাজমুল হোসেন রিফাত
নাজমুল হোসেন রিফাতের ৪টি কবিতা
ফেসবুকের মেমোরিসের তাড়নায়, আমার
নরম-কোমল ঘুম ভেঙে যায়।
আজকের দিনটা বিগত দিনে কেটেছে কীভাবে,
তাই দ্যাখি যা দ্যাখার অভ্যাস করেছে
এ মস্তিষ্ক স্মৃতির অভাবে।
স্মৃতির অভাব! আয় হায়!
আমার তো ঘুমই ভেঙে যায়— স্মৃতির তাড়নায়।
কবিতা২০ ফেব্রুয়ারী, ২০২৬