১১ অক্টোবর, ২০২৬
অনৈতিহাসিক
অনৈতিহাসিক
ফেনিয়ে ওঠা অনেক কথার প্রতিরোধে
ছিনতাই হয়ে গেল–রূপকথা সংকলন!
 
তোমাকে ভেবে যা বললাম, যা লিখলাম
নিয়তির থমথমে অন্ধকারে সবকিছু মিশে গেল।
একদিন হাসাপাতালের বেডে শুয়ে লিখলাম–
মন ও রোদের এইসব অনৈতিহাসিক সরল বর্ণনা। 
 
স্মৃতি মুছেই লিখতে হয়েছে গোলাপের জীবনকথা
তোমাকে ভেবে লিখতে হয়েছে আরও কত ইতিহাস।
কত কথা তো হারিয়ে গেল প্রতিশ্রুতির নামে
কত সম্পর্কের সুতো ছিঁড়ে গেল রোদ আর বৃষ্টিতে।
আমি শুধু একটি মুখ আঁকতে চেয়েছি সারাদিন ধরে
শ্রেণিহীন এই ভালোবাসার নামে।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪