২০ ফেব্রুয়ারী, ২০২৬
আন্তর্জাতিক ভাষা দিবস
আন্তর্জাতিক ভাষা দিবস

 

              দিনটি একুশে ফেব্রুয়ারী

 

নত মস্তকে প্রাণের আবেগে 

 

                             আজ তাদের স্মরি করি

 

বাঁচাতে সেদিন বাংলা ভাষার মান

 

             অকাতরে যারা সঁপে দিয়েছিল প্রাণ 

 

 

তাদের অমূল্য সেই দান

 

                পেয়েছে আজ সারা বিশ্বে সম্মান

 

সগৌরবে অর্জন করেছে

 

                             বিশ্বভাষা দিবসের স্থান

 

আমরা যারা বাংলা ভাষা-ভাষি 

 

                                বেড়েছে তাদের মান। 

 

 

আজ বিশ্ব ভাষা দিবসের দিনে 

 

                   অথবা আগে কিংবা তারপরে

 

ভাষা স্বাধীনতার জন্য

 

                        আজও যারা লড়াই করে 

 

তাদের কথা ভেবে আমরা মাথা তুলে

 

                বুক চিতিয়ে করতে পারি বড়াই। 

 

 

বাংলা ভাষার প্রাণ ও মান বাঁচতে   

 

                              দিয়ে ছিল যারা প্রাণ

 

সেই একুশে ফেব্রুয়ারী 

 

আজকে তাদের নত মস্তকে 

 

                                হৃদয়ে স্মরণ করি।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪