২৭ জুলাই, ২০২৬
অস্তরাগ
অস্তরাগ

আকাশে ফুলকি ছোটে  

উপাসনা গৃহে কান পাতে 

               দু’টি বুড়ো কাক

সেদিনও যে রাস্তা চলেছে নদীর গানে

সেখানে ঢেলে গেছে কেউ ধুলো ভরা

                       ফুসফুসের অস্তরাগ 

 

বিশ্বাস ভেঙে যায় 

গলে যায় আলোহীন কুঠুরি চোখ

ঈশ্বর নেমে এসে ধরেছে 

                   ছলনার আয়না

বেঁচে ফিরেছে যারা

অন্ধের বাগানে খোঁজে কীট 

সমুদ্রতট রক্তবীজের এক আদিম জগৎ 

আঁচড় ধুয়ে দেয় যত এককোশি জলজ জীব 

 

প্রাণের চলাফেরায় পুড়েছে দশদিক  

তাদের কাছে এইসব যেন এক নিষিদ্ধ মাদক 

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪