
ভীড় ভেঙে গেছে,
আজ আর সেই ভীড় নেই।
ময়দান শুধু থাকে থাকে ভরেছে শূন্যতা,
আনাচে কানাচে থাবা মারছে বিষন্নতা,
সবাই উত্তম বোঝেগেছে;
লাভ নেই ,
শুধুই ফাও।
ক্ষয়ে গেছে মনের সৌন্দর্য আস্তরণ,
জায়গা করেছে একাকিত্বের মোহ,
তাই কাকলির তান আজ কর্কশ
মধুর লাগে শুধুই কাকের স্বর।
চাওয়া পাওয়ার ভীড়ে ছত্রভঙ্গ সময়,
ভুলেযায় যাওয়া আসার পথ।
স্মৃতিরা সব রুজু পথে পড়ে
হারায় সৌহার্দ্য মিলন ।
ভীড় ভেঙে গেছে,
আজ আর সেই ভীড় নেই।
সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,