১১ অক্টোবর, ২০২৬
চারটি কবিতা
চারটি কবিতা
 
 
কবিতাকে সভ্য হয়ে ওঠার দরকার নেই
 
 
সব সম্পাদকই কিছু পূর্ব- সতর্কতামূলক নির্দেশনা জারি রাখেন
তার ম্যাগাজিনের মহামূল্যবান সম্পাদকীয় পাতায়
এই যেমন কবিতায় রাজনৈতিক উশকানি থাকবে না
থাকবে না ধর্মীয় বিদ্বেষ
অনৈতিক যৌনতা
কফ
বীর্জ
গু-মুত
রং কেনার পয়সা নেই ক্যানভাসে টলটলে মাসিকের রক্ত
নিষিদ্ধ
ধুর
প্রতিষ্ঠানের পোঁদ-চাটা হৃষ্টপুষ্ট একেকটা কুত্তার বাচ্চা
হ্যা
নিষিদ্ধ নিষিদ্ধ আরও যা যা নিষিদ্ধ
সেগুলো নিয়েই কবিতার রক্তের শরীর গড়ে উঠুক
 
________
 
 
 
এ্যান্টিটেক্সট
 
 
ফুলদানির নিচে না বসিয়ে আপনারা আমাকে মেরে ফেলুন
দেবদূতেরা বাঁশি বাজায়
একটা সাদা ঘোড়া একটা কালো ঘোড়ার কাসে কানে
কী ফুসমন্তর দেয়
সমস্ত বন বেজে ওঠে নেচে ওঠে
ক্রিসমাস অপেরার মতো
আমার হরিণ থমকে আছে আমারই কাকতাড়ুয়ার সামনে
হ্যা
নিদেনপক্ষে আমার চোখদুটো উপড়ে নিন
আমি আর কিছুই দেখতে চাইনে
আমি আর কিছুই দেখতে চাইনে
 
________
 
 
 
আমার ষাটতম জন্মদিন বিষয়ে ভাবনা
 
 
আর বছর তিনেক পরেই আমি ষাটে পা দেবো
এখন ভাবা দরকার এরকম মোটামুটি একটা কমফোর্টেবল জোনে দাঁড়িয়ে
ষাটে পা দেওয়া আমার উচিৎ হবে কি না
মানে ষাট তো কেবল একটা সংখ্যা না
কিছু বই
বা দর্শন
বা বাংলা একাডেমির চেয়ারম্যানের পদও না
বরং
আমি পারি আমার মোলায়েম আর টসটসে আর নাদুসনুদুস বইগুলো
পুড়িয়ে ফেলতে
হিসু করতে সংসদ ভবনের দেয়ালে
পুলিশ প্রধান তো বলবেন না যে আমি রাজধানী পুড়িয়ে দিয়েছি
 
________
 
 
 
মঞ্চের শেয়াল
 
 
কবিতা আমি পড়ি নাই
পড়িছে আমার শেয়াল
 
আপ্নেরা তালি দিছেন
তালিই দিছেন
কতোক্ষণ
মে বি এইটা আপ্নেরা নিজেরাও বলতে পারবেন না
 
কিন্তু বিষয়টা হইলো
মঞ্চে
কবিতা তো আমি পড়ি নাই
আর কবিতা যে আমি পড়ি নাই
এইটা তো আপ্নেরা জান্তিছেনও না
 
আমার হুইস্কির গ্লাস আমার হাত থিকা
মেঝেয়
পইড়া গেছিলো
আর ভাইঙ্গা টুকরা টুকরা হয়া যাইতেছিল
আমি দেখতে পাইতেছিলাম না
নিজেরে

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪