
কতটা দূরে গেলে তাকে বিচ্ছেদ বলি
আবহমান কাল থেকে খসে বৈচিত্র্য
শহর নামক খাঁচায় গচ্ছিত জীবনে
শুধু দৌড়ঝাঁপ এদিক থেকে ওদিকে
প্রচ্ছন্ন ইঙ্গিতে রহস্যময় ঘনঘটা মেঘ
বিচ্ছেদ বলি তাকে যদি ষড়যন্ত্রে দূর
হয়ে ওঠে আরও দূরবর্তী কোনও দ্বীপ
মাঝখানে গড়ে ওঠে কঠিনতম দেয়াল
আর শ্রাবণের বাতাস এলে বুক কাঁপে
ঘুড়ি কেটে গেলে লাটাই খোঁজে আত্মা
সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,