২৭ জুলাই, ২০২৬
গো বি ন্দ চ ক্র ব র্তী র কয়েকটি কবিতা

আমার মেয়ে
আমার মেয়ে
নীল প্রজাপতির পাখায়
এঁকে দেয়
একটি সকাল
রোদের সংসারে
তার নরম আঙুল ছুঁয়ে দেয়
টুকরো টুকরো মেঘ
________
পরিচয়
মেয়েটি সামান্য হয়ে
ঝরে পড়ল
জল কী তবে
তার
জাত চিনেছে ?
______
সফর
ঘুম । গাঢ় নীল ঘুমে
উঠে দাঁড়াই।
জিজ্ঞেস করল -
কোথায় যাচ্ছ...?
সমুদ্রে।
পা দুটো ভিজিয়ে আসি।
_______
শোক
তোমাকে দেখলে
হাওয়ায় ভেসে আসে
শোক
আমার ভেতর জলপ্রপাত
আছড়ে পড়ে
ক্ষত
---------
সময় আড়াল রাখে ভাঙন
#
রূপান্তর ঘটবে না জেনেও
এক পায়ে দাঁড়িয়ে থাকে পৃথিবী
#
একমাত্র ক্ষত
বহন করে শরীরের সমস্ত ভার
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেন
কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?
কবিতা৭ মে, ২০২৪

জ্যোতির্ময় বিশ্বাস
দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব
কবিতা৭ মে, ২০২৪

শ্রী সদ্যোজাত
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,
কবিতা৭ মে, ২০২৪