৮ মে, ২০২৬
যে মানুষ হারিয়ে গেছে
যে মানুষ হারিয়ে গেছে

যে মানুষ হারিয়ে গেছে

তাকে খুঁজে আনা যায়

বার্তালাপ করা যায়

এমন স্মৃতির সঙ্গে

জঙ্গলের ভেতর হরিণের মতো

লাফিয়ে আসা জুম শটে

 

যেমন অন্ধকারের মায়া

আমরা ছাড়তে পারিনা

না থাকার পরেও যেভাবে

থেকে যায় আলো

বদরাগী

স্যাভেজ জংলী একটা লোকের সঙ্গে

হঠাৎ আলাপ

 

দীর্ঘস্থায়ী হতে পারে

এই ট্রমা

এই গহন বছরগুলোতে

আমাদের দেখা নেই

চেনা জানা নেই

 

বিকেলের আলোয়

আমরা খুব কাছাকাছি ছবি তুলছি

পরস্পরের থেকে চিরদিনের মতো

সরে যাওয়ার জন্য

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪