২৭ জুলাই, ২০২৬
জীবনের আসল পরিচয়

যখন ভেঙে পড়ে ভাগ্যের সব আশ্রয়,
তখন মেলে জীবনের আসল পরিচয়।
অবলম্বন সকলই হয়ে পড়ে শিথিল,
অভিমানের কৃষ্ণগহ্বরে সম্পর্ক হয় বিলীন।
সময় তখন নীরবে শেখায় কঠিন পাঠ,
কর্মই কেবল সঙ্গী, ফলে থাকে না সাথ।
প্রশস্ত করতে হবে তোমার নিজের কাঁধ,
দায়-দায়িত্ব বহনেই জীবনের পরম সাধ।
আঘাত হানবে সমাজ প্রতিনিয়ত,
তুমি হও না কেন একেবারে নিরস্ত্র।
ধৈর্যের প্রদীপ জ্বালো অন্তরমাঝে,
কর্মের দীপ্তিতেই জয় ধরা দেয় শেষে।
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেন
কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?
কবিতা৭ মে, ২০২৪

জ্যোতির্ময় বিশ্বাস
দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব
কবিতা৭ মে, ২০২৪

শ্রী সদ্যোজাত
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,
কবিতা৭ মে, ২০২৪