১৩ অক্টোবর, ২০২৬
কাশ বনে
কাশ বনে

জলো ঘাসের জমিতে

এইমাত্র পা ডুবিয়েছে ধূসর সারস

পদ্ম শাপলায় মাখামাখি

খেঁজুর কাঁটার বন

দিনের রহস্য মাখা কালিসেন স্টেশন

 

শালবনী থেকে বাঁকুড়া যতখানি পথ

তারও বেশি আরাম

থম ধরে আছে গোটা রেলপথ জুড়ে

সরব উদ্বেগ সেতু থেকে সেতু

গোলাপি রাখিবন্ধন

 

রেখে দাও চিঠির আড়াল

আড়ালের প্রেম নবাঙ্কুর

সূর্যের তেজ ভূমির কৃত্তিকা সেতো আসলে সে নয়

তারও বাঁধনে অতৃপ্ত বাতাস

কী এক আনমনে হাসে কাশের জঙ্গলে

 

রাখো তাকে নভোশূন্য করে

তাকে রাখো অনন্ত প্রাণের ভূমারূপে

আদিম শরীর সঞ্চারিত হোক

 

কাশবন নির্জন পুরুষ নগ্ন অপরূপ অপরূপ 

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪