৭ মে, ২০২৬
কবিতা
কবিতা
ভোটের আগে নিমাই কাকার শরীর গাছে ঝোলানো হলো 
দেদারের শিস দিয়ে চলছে মিছিল 
বিবর্ণ পতাকার মিহিসুর চড়াও করে সমস্ত তল্লাট 
 
আর কোন ঘুম নয় -অশান্ত জানোয়ারের ঢাল 
বিদ্ধ করে আছে জাতির এপিঠ- ওপিঠ 
আমাদের ভেতরকার লম্পট নিমাইকাকার শরীরে আঁকছে রেখাচিত্র
 
 
নেশা হলে ঘুম ভালো হয় 
 
মানুষকে আর মানুষ ভাবি না 
কতগুলো পোকায় কাটা শরীর জ্যামিতিক ভগ্নাংশে 
ইঁদারা আর জলে ডুবে আছে 
 
খিদের অস্ফুট জানালায় পেড়ে বসি আগুনে সংসার 
সবুজ পাতার আড়ালে প্রেম -জীবনের গন্ধ শুঁকে পড়ে আছে 
 
 
 
যাকে দেখিনি দেখতে চাইনি তা নয় 
দেখা না দেখার মাঝে জমে আছে খেদ 
পাওয়া না পাওয়ার মাঝে এক বুক অন্ধকার 
 
ভালোবাসার টানে উজাড় হয়েছে কত শত সকাল 
নদী পাড় ভেঙ্গে চলে গেছে ভিন দেশে 
কতশত পাখি -কীটপতঙ্গ -অযাচিত স্বপ্নের পাহাড় 
মানুষ পোড়ার গন্ধে ঈশ্বর তান্ত্রিক সেজেছে

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪