৭ মে, ২০২৬
কবিতা
কবিতা
মলিকিউলসের কবিতাগুলো 
 
 
১.
যুবকদের যে গম-বিলাস যে হরিণগল্প
 
স্থানান্তরের পর গোড়া খুঁজছে মালিকের মেয়ে
ব্যালকনিতে বাড়ছে বেলা
 
আসলে ওই গম ও বিলাস আর 
হাতেনাতে ধরা পড়ছে যুবকের দল হরিণীর গল্পে
 
আগে খুব ব্লেড লিখতাম
আগে খুব গভীর খাঁদ লিখতাম 
 
আগে বানান ভুলে খাদ লিখতাম
আর পকেটে চন্দ্রবিন্দু গুঁজেগুঁজে দিত হরিণী
 
আর আমি ব্লেড লিখতাম 
 
৩.
আদিম মুদিখানা থেকে ফিরছে গেরস্ত
 
বাড়ির হাঁসের ডিম
পালকে ছলকাতো গিন্নির রোদ
 
হাঁসেদের মধ্যে যে সবচেয়ে বুদ্ধিমান সে দূরে দাঁড়িয়ে 
 
গেরস্তের সঙ্গে সমঝোতায় ব্যস্ত 
 
 
৪.
 
পাখিদের মনস্তত্ত্ব নেই
তুমুল ঘরে ফেরা আছে
 
 
জমিজিরেত নেই যাদের, দাঁড়িয়ে থাকা আছে
 
দাঁড়ানোটাও আসলে 
প্রত্যন্ত এক ভঙ্গিমা মেরুদন্ডের ওপর 
 
দাঁড়াও, বাজার ক'রে ফিরি, ঘরে ও ভঙ্গিমায় 
 
৫.
জানোতো আর্দ্রতা এক প্রকার পরিত্রাণ ও পারিবারিক সমুদ্দুর 
 
গলা শুকিয়ে আসলে
 
নিজেকে আস্ত চিবিয়ে গলা ভেজাচ্ছে একটি বাঘ
 
 

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪