১১ অক্টোবর, ২০২৬
কয়েকটি কবিতা
কয়েকটি কবিতা
 
ডিনার
 
টলতে টলতে দরজায় কড়া নাড়ে
পুরুষ।
ড্রয়িংরুমে খিস্তির ঢেউ।
 
একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে
নারী
ওভেনে নতুন সংসার চাপায়।
 
কোলের শিশু
ডিনার টেবিলে ঢাকা
 
______
 
 
মব
 
বাড়ি জ্বালিয়ে দিল মব
 
প্রত্যেককে টেনে হিঁচড়ে
মোড়ের মাথায়
বাঁধা হলো
 
বিচার
পুলিশের হাত শক্ত করে ধরলে—
পরিচয়পর্বে লেখা হলো
দেশদ্রোহী
_______
 
 
পুজো
 
মাইকে চটুল হিন্দি গান
রাতে খালি পেটে দাঁড়িয়ে থাকেন
বিগ্রহ
 
সভাপতি বোতল মুখে টলতে টলতে প্যান্ডেলে ঢোকে
________
 
 
শ্রাদ্ধ
 
নির্বাচনে জোট বাঁধে দালাল।
 
ধূসর সানগ্লাসে ধর্মের চোখ—
নর্দমায় শ্রাদ্ধ করে।
_________
 
 
হাসপাতাল
 
 
ভিড় লাথি মেরে তাড়িয়ে দিল
রোগীর পরিবার ।
 
মর্গের বারান্দায় চোখ লিখল—
সবুজ চিৎকার ।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪