২৭ জুলাই, ২০২৬
নুরুল হাসানের দুটি কবিতা
নুরুল হাসানের দুটি কবিতা

তুমি ভালোবাসলে কী হত


তুমি ভালোবাসলে কি ইরান-ইসরায়েলের যুদ্ধ
শেষ হয়ে যেত?
তুমি ভালোবাসলে কি ধার্মিকরা হঠাৎ করে
মানুষ হয়ে যেত?
তুমি ভালোবাসলে কি বন্ধ হয়ে যেত
শাসকের শোষণ-প্রবৃত্তি?
তুমি ভালোবাসলে কি বন্ধ হয়ে যেত
পাহাড়-জঙ্গল চুরি?
জানি না! তুমি ভালোবাসলে কী হত।

তুমি ভালোবাসোনি তাই হৃদয়ে আজ চড়া,
প্রেমহীন এই পৃথিবীতে এত আদিমতা।
তুমি ভালোবাসোনি তাই অস্ত্র হাতে নেমেছে বিদ্বেষ,
ঘৃণার বিষবাষ্পে জ্বলে যাচ্ছে দেশ।
তুমি ভালোবাসোনি তাই উনুনে চাপেনি ভাত,
না খেয়ে ঘুমিয়ে পড়েছে অমাবস্যার রাত।

_______________


এমন একটা ঝড় উঠুক

এমন একটা ঝড় উঠুক—
বঙ্গোপসাগর থেকে হিমালয় অভিমুখে
ছুটে যাক দুরন্ত গতিবেগে,
উত্থিত হোক বিপ্লবী মুখ;
এমন একটা ঝড় উঠুক।

হিমালয় থেকে বঙ্গোপসাগর
বয়ে যাক শীতল হাওয়ার স্রোত,
শীতল হোক উষ্ণ বিদ্বেষী বুক;
এমন একটা ঝড় উঠুক।

মানভূম থেকে ক্রান্তীয় রেখা ধরে পূর্ব দিকে,
ভেঙেচুরে দুর্বার বেগে আসুক আশ্বিনের ঝঞ্ঝা,
ঈর্ষাবৃক্ষের মূলদেশ উপড়ে ফেলুক;
এমন একটা ঝড় উঠুক।

পূবালী বাতাস বয়ে যাক ভাটিয়ালি সুরে,
প্রেমের বীজ প্রোথিত হোক হৃদয়-গভীরে;
বিভাজনের প্রাচীর পড়ুক ভেঙে,
নেমে আসুক বৈশাখী সান্ধ্যসুখ;
এমন একটা ঝড় উঠুক।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪