৬ মে, ২০২৬
পিয়াল রায়ের দুটি কবিতা
পিয়াল রায়ের দুটি কবিতা

গণিত

 

সাদা পাতায় একটা ডট

মারাত্মক মারাত্মক

 

একটা লাইন পাতা জোড়া

বিষাদতোড়া বিষাদতোড়া

 

দুটো রেখা সমান্তরাল

নিখুঁত আড়াল নিখুঁত আড়াল

 

সরু পাতায় তিনটে দাগ

পাখির ঝাঁক পাখির ঝাঁক

 

চারটে দাগেই বন্ধ ঘর

ভীষণ ঝড় ভীষণ ঝড়

 

পাঁচটা দাগ আর নেশাখোর

স্বাধীন ভোর স্বাধীন ভোর

 

_________

 

আলস্য

 

কোথাও যাওয়ার কথা ছিল

পারিনি

পথের সৌন্দর্য

অলস করে রেখেছে

আমায়

 

কাকে যেন

ডাকার কথা ছিল

স্থবিরতা পার হতে হতে

ভুলে যাই কী যেন

বলার কথা ছিল

 

এত বছর হয়ে গেল

দরজার দিকে এগোতে

পারিনি

এত নেশা এত নেশা

ঘুরপাক করে তুলেছি

নিজেকে

 

রেওয়াজ সেধে সেধে

জং ধরল কত

কী যেন গাওয়ার

কথা ছিল

 

বসে বসে দেখলাম

মায়াবী সন্ধ্যা গায়ে

সময় নিজেই কখন

নেশারু সঙ্গীত হয়ে গেছে

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪