৬ মে, ২০২৬
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ

 

 

                         তোমার ছবির সামনে দাঁড়ালে 

 

বুকটা গর্বে ফুলে ওঠে, মনটা ভরে যায় আনন্দে

 

                  কিন্তু মাথা আপনিই নত হয়ে আসে

 

তোমার কথা ভাবলে

 

                   নিজেদের ক্ষুদ্রতা প্রকট হয়ে পড়ে।

 

 

তুমি আমাদের প্রেম

 

                 তুমি আমাদের মুক্তি

 

                                     তুমি আমাদের শান্তি

 

 

তোমাকে নিয়ে যত কথাই বলি না কেন

 

                            মনেহয় বলা হল না কিছুই,

 

তোমাকে যতই জানি

 

        মনেহয় জানা আরও রয়ে গেল কত বাকি।

 

 

তোমাকে বুঝতে জানতে একটা জীবন

 

               আমাদের অনায়াসে ফুরিয়ে যাবে,

 

কিন্তু তোমাকে জানা 

 

                    আমাদের ফুরাবে না কোনদিন।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪