৭ মে, ২০২৬
রাত্রি কালীন
  রাত্রি কালীন
রোজ রাতে হৃদয় জুড়ে মৃত্যু আসে
না বলা সব পূর্ণবাক্য শুধুই ভাসে।
একটার পর একটা সূক্ষ্ম আলপনা।
শুধু স্মৃতি, না কি বাধ্যতার জল্পনা।
 
আনাচ কানাচে বাকহীন সেছুটে মরে,
অশান্ত দ্যুলোক আর্তনাদে একঘরে।
জীবন প্রদীপ নাছোড়বান্দা নিভবে বলে,
অন্ধকারে অবাধ্যতায় নিজেকে জ্বালিয়ে জ্বলে।
 
উড়ছে ফানুস, চকমকে রং আতশবাজী ।
তবুও  মৃত্যু স্বেচ্ছায় করে কারসাজি।
স্বপ্নগুলো আধবোজা চোখে বিরক্তি খোঁজে,
রাতগুলো সব স্মৃতির সঠিক মূল্য বোঝে !!
 
আমি তুমি স্বপ্নস্রোতের দুপাশে থাকি,
হৃদয়হীন রাতের ও অনেক স্বপ্ন বাকি।
হৃদয় দিয়ে লিখে যাবো জীবনগাথা ,
অভ্রভেদী অনুরাগের রূপকথা।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪