২৭ জুলাই, ২০২৬
শাশ্বত ভট্টাচার্য্যের কয়েকটি কবিতা

ওভারব্রীজ
স্টেশন পাড়ার মোড়ে ট্রেন থেকে দেখতে দেখতে
জাম রঙের সন্ধ্যা দক্ষিণের দুয়ারে
নেমে এলে ,
পাঁচটি চিল মেঘ হয়ে যায়
দুয়ারে সারমেয়টা দাঁড়িয়ে থাকতে থাকতে
হাই তুলছে,
তুমি এলে উষ্ণতা পাবে খড়কুটো....
২৮.০২.২৬
ক্ষ্যাপা
দোলনচাঁপা, তুমি
নিষ্ঠুর হতে পার?
মেঘ রাগ করতে পারে মাটির উপর?
মেঘ রাগ করলে কেঁদে ফেলে মাটি ,
ক্ষ্যাপা বিকেল ঘুড়ির
দুপুর এর খাওয়া হয়ে গেলে
শান্ত হয়ে যাবে মুক তারা গুলো।।
নদীতে ভেসে উঠবে
মাটির অন্তঃস্থল ।।
২৮.২.২৬
মূর্তি
শরীর সবুজ হয়ে যাবে ধীরে ধীরে
নদীর আওয়াজ ধীরে ধীরে
গর্জন হয়ে উঠলে
আজ একটা শান্ত মূর্তি
মানুষ হয়ে উঠবে ।।
২৮.২.২৬
মধু
অবয়ব গুলো আয়না ভেঙে ফেলে
নতুন ভাবে তৈরি করবে শুককীট
পৌষ হলো মায়ের সেই ওম
যার কাছাকাছি পৌঁছতে পারেনি মৌমাছি ।
২৮.০২.২৬
সংশ্লিষ্ট পোস্ট

ওয়াহিদার হোসেন
কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?
কবিতা৭ মে, ২০২৪

জ্যোতির্ময় বিশ্বাস
দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব
কবিতা৭ মে, ২০২৪

শ্রী সদ্যোজাত
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,
কবিতা৭ মে, ২০২৪