
আপনি কি এখানে কিছুক্ষণ থাকবেন?
হয়তো!
কলমটা কি একবার...
হ্যাঁ,নিশ্চয়ই।
বাবার পাশে,এলোকেশে
উঁকি দেওয়ার ইচ্ছেটায় বিরতি দিলাম।
ফেরার সময়,তোমার অসময় বুঝেও
ঢাকনাটাও দিয়ে এলুম।
কলমের ঢাকনা কাছে রাখলে নাকি ফেরত আসে।
পরদিন দুপুর,
দোকান থেকে বেরোতেই
দলের মাঝে তুমি,একটু পিছনে।
বাইকে চাপার মুহূর্তে চোখের ওপর চোখ --
তুমি চিনতে পারলে,নিশ্চুপ।
মনে মনে বলে উঠলাম -- ' কলমটা কি এখন কাছেই...'
চোখ তুলে তোমাকে বলতে চাইলাম --
তুমি কি কিছুই বলতে চাইলে না?
না পারার রেশ এড়াতেও পারলে না।
তিরতির চোখ,অস্বস্তির হাসি এড়িয়ে
কলম তোমার হলো,ধরলাম আমি।
না বলা শব্দেও আমি ঠিক তোমাকেই চিনি।
সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,