
শুধু একটা ভাষার জন্য
অচিন ওষ্ঠে অধর রাখা যায়
শুধু একটা ভাষার জন্য
অজ্ঞাত হাত ছুঁয়ে নিঃশঙ্ক থাকা যায়
শুধু একটা ভাষার জন্য
স্বার্থপর দৈত্যের পাঁচিল ভেঙে ফেলা যায়
শুধু একটা ভাষার জন্য
দেশ-ধর্ম নিমেষে বিসর্জন দেওয়া যায়
শুধু একটা ভাষার জন্য
জন্মলগ্নেই আপনকে চিনে নেওয়া যায়
শুধু একটা ভাষার জন্য
রক্ত ভুলে রক্ত দেওয়া-নেওয়া যায়
সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,