২০ ফেব্রুয়ারী, ২০২৬
শ্রীমন্ত দাসের দুটি কবিতা
শ্রীমন্ত দাসের দুটি কবিতা

মৃত্যু

 

 

একমাত্র তুমিই সেদিন বলেছিলে,

এতটা শয়তান আমি কাউকে দেখিনি।

আমি বলেছিলাম সত্যি!!

 

মাসখানেক পর তোমার কথা রেখে,

ফিরে এলাম যখন

তুমি বললে- তুমি এতটা ভয়ঙ্কর?

 

হাত লাল করে 

লালকে ভালোবাসা

বলতে চায় --

তোমার কথাও রেখেছি,আমারও।

 

_____________

 

 

একটু দাঁড়াও

 

 

 

 

কথা বাড়িও না।

 

 

চুপটি করে মনে বোসো,

থেমে যাও, নিঃশব্দে --

ব্রেক কষো।

 

আলগা হাতে শব্দ ধরো,

বেঁধে ফেলো,সশব্দে --

পার করো।

 

 

ছায়া মাড়িও না।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪