
ক্যানভাস
গতজন্মের কথা মনে পড়ে
বালতি থেকে জল তুলে বাবা গায়ে ঢালছেন
মা দূরে দাঁড়িয়ে মুগ্ধ তাকিয়ে আছে।
আমি স্বপ্নে যতবার এরকম দৃশ্য আঁকি
ক্যানভাস কালো হয়ে যায়।
_____________
হাসপাতাল
ভালোবাসার গল্প লিখতে গিয়ে হাত অবশ হয়ে আসে
পুরোনো ইঞ্জেকশনগুলোর কথা মনে পড়ে
মনে পড়ে হাসপাতালের কথা
সবুজ হাসপাতাল
পাতালের ভেতর থেকে
শুভেচ্ছা বার্তা নিয়ে আসছেন
মৃত মানুষেরা
সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,