১৪ অক্টোবর, ২০২৬
ওয়াহিদার হোসেনের দুটি কবিতা
ওয়াহিদার হোসেনের দুটি কবিতা

দহন

 

আগুন জ্বালানোর মতো বিস্ময় নিয়ে তোমাকে দেখি  

তারপর দৃশ্যান্তরে ক্রমে 

হাত 

পা 

হৃৎপিণ্ড 

মগজ 

খুলির দহন 

দেখি 

 

আমার মনে পড়ে অনেকদিন আগে 

আমি সযত্নে একটি ঋতু কুড়িয়ে এনেছিলাম 

পাতাঝরা বিকেলে 

 

_______

 

 

 

ব্যর্থতার আখ্যান

 

সফলতার বীজ 

কোথাও হয়তো লুকোনো ছিলো 

 

আমি জানিনা 

রৌদ্রকরোজ্জ্বল শীতার্ত 

আমি ব্যর্থতার গল্প 

অনেকবার বলি 

বারবার বলি

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪