রাদ আহমদ
রাদ আহমদের তিনটি কবিতা
বিচিত্রতার মধ্যে দিলাম ছোট্ট লাউ পাতা
আঁশযুক্ত সে নবীন এবং প্রবল ব্যঞ্জনায়
তিরতির করে সাদা রোদে কাঁপা সাজানো শহরে
একটু জ্যামিতি করতে পারলে সম্ভাবনা ফোটে
মনে হয় চুলের চিকন ছোট্ট গুচ্ছ যা
কপালের গায়ে লতানো লতায় ছোট পাতা হয়ে ফোটে
এই যে দেখ কী সহজেই তুমি রূপকথা দিয়ে আবিষ্ট
মহসিন রোড রূপবান নিয়ে রাস্তায় এসে পড়ে
কবিতা১৩ অক্টোবর, ২০২৬